মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

প্রতিনিধির নাম / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : September 28, 2024
ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদের বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

তারা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)। তাদের সবার অবস্থা আশঙ্কাজন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, তিন বছরের শিশুসহ একই পরিবারের ৩জন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানতে পেরেছি গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার শরীরের ৩২ শতাংশ ও তাদের শিশু সন্তান বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ টোটন জানান, ভোররাতে শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দগ্ধ হই আমরা তিনজন। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে আসে। এর বেশি আমি কিছু বলতে পারব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর