বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক গ্রেফতার

প্রতিনিধির নাম / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : October 4, 2024
হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ইমতিয়াজ সেলিমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
তিনি জানান, তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম গিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরকে ‘জঙ্গি’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছিল সিটিটিসি।

তৎকালীন সিটিটিসিপ্রধান মো. আসাদুজ্জামান পরদিন ১৩ ডিসেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও এপ্রিল মাসে অনুষ্ঠিত অনলাইন সমাবেশে বক্তব্য রাখা শীর্ষ নেতা ইমতিয়াজ সেলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর