বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আইনশৃঙ্খলায় তৎপর পুলিশ, দুর্গাপূজা উদযাপন হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে: আইজিপি

প্রতিনিধির নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : October 11, 2024
আইনশৃঙ্খলায় তৎপর পুলিশ, দুর্গাপূজা উদযাপন হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজা ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী মাঠে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধানস্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, ‘সারাদেশে ৩২ হাজারের অধিক পূজা মন্ডপে পূজা হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপসহ যেকোনো জায়গায় স্থান কাল পাত্র ভেদে আমাদেরকে কাজ করতে হবে। যদি ব্যত্তয় ঘটে তাহলে সেখান থেকে বড় আকারের ঘটনা ঘটতে পারে। সেটা যেন না ঘটে।’

চট্টগ্রামে হামলার ঘটনা বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় আমরা বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি।’ ওই ঘটনায় কোনো উদ্দেশ্য ছিলো কি না, তদন্ত সাপেক্ষ বিষয় উল্লেখ করে আইজিপি বলেন, ‘অনেক সময় স্থানীয়ভাবে অনেক ঘটনা ঘটে থাকে। তথ্য-উপাত্ত অবাধ ব্যবহারের যুগে না হলে এর প্রভাব ঢাকায় পড়তো না।’

পরে আইজিপি বসুন্ধরা এবং উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর