বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মিরসরাইয়ে ট্রাকচাপায় একই পরিবারের চারজনের মৃত্যু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : October 15, 2024
মিরসরাইয়ে ট্রাকচাপায় একই পরিবারের চারজনের মৃত্যু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ওই অটোরিকশাচালকসহ আরও তিনজন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া খৈয়াছরা ঝরনা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরজাহান বেগম (৫৫), তাঁর মেয়ে কাজল রেখা (২৫), কাজলের সাত মাস বয়সী ছেলে আনার ও কাজলের বোন শিরিন আক্তার (২০)।

দুর্ঘটনায় আহতরা হলেন- সাইফুল ইসলাম ও নিজাম উদ্দিন। দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর এলাকার জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, সীতাকুণ্ডের মহানগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে খৈয়াছরা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তাঁরা। অটোরিকশাটি খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় পৌঁছানোর পর মহাসড়কের পাশে দাঁড়িয়ে যায়। তবে দাঁড়িয়ে যাত্রী নামানোর আগে ভুট্টা বোঝায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে সজোর ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুরজাহান বেগম, তার মেয়ে কাজল রেখা ও কাজলের সাত মাস বয়সী শিশু ছেলে আনারের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিরিনা আক্তার, সাইফুল ইসলাম ও নিজাম উদ্দিন। দুর্ঘটনা পরবর্তীতে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিরীন আক্তারকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রুল আলম জানান, মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত তিন নারী-পুরুষকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় গুরুতর আহত নারী শিরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনা পরবর্তীতে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির ভেতরে আটকা পড়া হতাহতদের উদ্ধার করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সোহেল সরকার জানান, সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রী চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা পরবর্তীতে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি সরিয়ে হাইওয়ে থানা হেফাজতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর