বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি : শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : October 23, 2024
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি : শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত আমরা বলতে পারি, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগ বা অন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। কোনো কাউন্সিলর অব অ্যাডভাইজার যদি মিটিং করেন তাহলে আপনারা জানবেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাপ্তাহিক মিটিং রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এই পদত্যাগের দাবিকে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, অনেক ধরনের দাবি অনেক জায়গায় তৈরি হয়। সবগুলো তো আমরা এড্রেস করি না।

শফিকুল আলম বলেন, বিএনপি নেতাদের সঙ্গে বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের যে বৈঠক সেটি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে আমাদের সংলাপ চলছে। সামনে আরও দফায় দফায় মিটিং হবে। বিএনপির সঙ্গে আজকে যে মিটিং হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের একটা অংশ।

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের অবস্থান তো আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করেছে, তাদের বলেছি তারা যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে বঙ্গভবনের আশেপাশের সিকিউরিটি বাড়িয়েছি।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ও আল্টিমেটামের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমাদের অবস্থান তো আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করেছেন তাদের বঙ্গভবনের সামনে থেকে সরে যেতে বলা হয়েছে। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইন উপদেষ্টার বক্তব্য এবং সরকারের একমত পোষণের পরবর্তী ধাপে সরকারের কী পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের কোনও সিদ্ধান্ত হয়নি।

রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এটা কি আমরা লিখতে পারি? এই প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জ্বি।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া গুজব নিয়ে শফিকুল আলম বলেন, আমরা প্রচুর কল পেয়েছি। প্রফেসর ইউনূসের স্বাস্থ্য নিয়ে অনেকে ইনকোয়ারি করেছেন। আমরা জানাতে চাই, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনই তিনি মিটিং করেন, তার ছবি দিচ্ছে আমরা। কালকেও অনেকগুলো মিটিং করেছেন। আজও তিনি বিএনপির সঙ্গে মিটিংয়ে ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। দলটির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর