মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট : August 4, 2024
সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথম দিন ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল রোববার (৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য জানান।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এখন সরকারবিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এক দফা দাবিতে তাদের অসহযোগ আনদোলনের প্রথম দিন সারাদেশে ব্যাপক সংঘর্ষে অন্তত ৭৬ জনের মৃত্যুর খবর এসেছে।

এ পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত মাসেও এক সপ্তাহ বন্ধ ছিল পোশাক কারখানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর