বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : November 5, 2024
কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুদ্দুস শেখ (৬৫) নামে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।

নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কুদ্দুস শেখ। পথে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা কুদ্দুস শেখকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান ও বাম পাশে, মাথার পেছনেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পানিতে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ২০২৩ সালে কাশিয়ানী উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে তাকে মারপিট করায় সম্প্রতি রফিককে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন নিলুফা বেগম। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। জব্দকৃত জ্যাকেটটি তার স্বামী রফিক সরদারের বলেও তিনি দাবি করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। এখনো অভিযোগ পাওয়া যায়নি. অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর