সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার দেখা হয়েছে
আপডেট : August 6, 2024
সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক : 

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে হঠাৎ বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কর্মস্থল ছাড়তে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়াহুড়ি করে বের হতে শুরু করেন।

কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সচিবালয় অরক্ষিত। যেকোনো সময় হামলা হতে পারে, তবে কে বা কারা এ কথা রটিয়েছে সেটা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। সবাই বের হয়ে যাচ্ছেন, তাই আমরাও চলে যাচ্ছি। দেশে কী যে হচ্ছে সেটা বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সচিবালয়ে হামলা হবে এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য, তা এখন পর্যন্ত জানি না।

সরেজমিনে সচিবালয়ে পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে আজ সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। এ ছাড়া মন্ত্রীদের নেইম-প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরে দেখা যায়নি। কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যথেষ্ট আতঙ্কের চাপ দেখা গেছে।

উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর