বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন তিনজন : মন্ত্রিপরিষদ সচিব

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : November 10, 2024
উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন তিনজন : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক : 

নতুন করে তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি কয়েকজন নতুন উপদেষ্টাকে শপথ নেওয়াবেন। তবে যতক্ষণ শপথ না হচ্ছে, ততক্ষণ আমার পক্ষে সম্ভব নয়, কারা কারা শপথ নিচ্ছেন। কারণ শেষ মুহূর্তে রদবদলও হতে পারে।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, আমরা প্রস্তুত আছি, বঙ্গভবনে যাচ্ছি। সেখানে গিয়ে চূড়ান্ত হবে এবং আজই শপথ অনুষ্ঠিত হবে।

কতজন শপথ নিচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু জেনেছি, তিনজনের হতে পারে। তিনজনের শপথ নেওয়ার কথা আমি জানতে পেরেছি।

তবে তারা কোন কোন দপ্তর পাচ্ছেন সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না জানিয়ে সচিব বলেন, সেটি ঠিক করবেন প্রধান উপদেষ্টা। যতক্ষণ আদেশ না হচ্ছে, ততক্ষণ এটি বলা যাচ্ছে না। আমরা প্রজ্ঞাপন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।  সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ অনুষ্ঠিত হবে।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে হবে ২৪ জন।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান, শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম- এদের মধ্য থেকে তিনজন শপথ নিতে পারেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্র্বতীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও চারজন উপদেষ্টা অন্তর্র্বতী সরকারে যুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর