বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের বিচার কাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : August 8, 2024
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের বিচার কাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : 

সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগের অধিবেশন (বিচারিক কার্যক্রম) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। সুবিধাজনক উপায়ে সীমিত আকারে সরাসরি/ভার্চুয়ালি চলবে এ কার্যক্রম

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে, সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম মঙ্গলবার (০৬ আগস্ট) জানান, বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অসহযোগ কর্মসূচির মধ্যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর