শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন

প্রতিনিধির নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : November 27, 2024
স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন

নিজস্ব প্রতিবেদক : 

স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।

এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট বিচারক তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

মাহমুদা খানম মিতু ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের নিজাম রোডে সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন। ওই সময় মিতুর স্বামী এসপি বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি চট্টগ্রামে ফিরে পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পারে, মিতু হত্যায় বাবুল আক্তারের নিজেই সম্পৃক্ততা রয়েছে। ২০২১ সালের ১২ মে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর একই দিন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে দ্বিতীয় মামলা দায়ের করেন। এরপর পিবিআই বাবুল আক্তারকে গ্রেফতার করে এবং তিনি কারাগারে রয়েছেন।

এরপর, ২০২১ সালের ১৪ অক্টোবর প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদন বাতিল করে নারাজির আবেদন করেন বাবুলের আইনজীবী। আদালত ওই বছরের ৩ নভেম্বর নারাজি ও পিবিআইয়ের প্রতিবেদন খারিজ করে মামলাটির অধিকতর তদন্তের আদেশ দেন। ২০২২ সালের ২৫ জানুয়ারি মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম মামলার অধিকতর তদন্ত শেষে বাবুলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

গত বছরের ১৩ মার্চ আদালত এই মামলায় বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর