শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মারবা? পারবা না : হাসনাত ও সারজিস

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : November 28, 2024
মারবা? পারবা না : হাসনাত ও সারজিস

নিজস্ব প্রতিবেদক : 

নিজেদের শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি উল্লেখ করে দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম বলেছেন, মারবা? পারবা না।

বুধবার (২৭ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তারা দুইজনে একই পোস্ট দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম লেখেন, মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো-শহীদেরা মরে না।

এর আগে আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাজী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ভিডিও বার্তায় বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমরা সবাই গাড়ি পরিবর্তন করেন।

সামনে একটি প্রাইভেটকার ছিল, সেই গাড়িটাকে একটি ট্রাকচাপা দেয়। এছাড়াও একই ট্রাক বহরে থাকা মোটরসাইকেলও চাপা দেয়। গাড়ির মালিক আওয়ামী লীগের দোসর। আমাদের হত্যা করতে নানাদিকে ষড়যন্ত্র হচ্ছে। সেটা এই ষড়যন্ত্রের অংশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সামি বলেন, গাড়িতে আসিফ, মাহাতির, সবুজ ও নেওয়াজ ছিল। প্রাইভেটকারটি মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক সাইডে গিয়ে চাপা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পেছনের গাড়ি সামনে গিয়ে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করে লোহাগাড়া থানায় সোপর্দ করেছে। তারা এখন লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর