শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগেছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : November 30, 2024
ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগেছে : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে আমাদের পেছনে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিৎ।

বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, আগের সরকার কিছু কনসার্ন তৈরি করে গেছে। সম্পর্কে ভারত যদি আমাদের কনসার্ন অগ্রাধিকার দিত, তাহলে এই সংকট তৈরি হত না।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী ভারতীয় মিডিয়া যে প্রচার-প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে সেটাকে দুই দেশের স্বাভাবিক সম্পর্কে বড় বাধা হিসেবে দেখছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন. এটি আমি শুরু থেকেই বলে আসছি যে, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার–প্রচারণা চালাচ্ছে, সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়।

দেশীয় গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, দেশের সংবাদমাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার।

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশ আশাবাদী জানিয়ে তিনি বলেন, দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে সম্পর্ক এগিয়ে নিতে হবে। আমরা চাই, পানি সমস্যার সমাধান হোক। সীমান্ত হত্যা করলে বা কেউ অপরাধ করলে বিচার হবে। কিন্ত হত্যা করা কাম্য নয়।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারও জন্য হুমকি হতে চায় না। পাশাপাশি কেউ বাংলাদেশের জন্য হুমকি হোক সেটাও সরকার চায় না।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। শুধু রাজনৈতিক কারণে বিরোধিতা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। কী করলে আমাদের স্বার্থ রক্ষা হয় তা আমাদের দেখতে হবে। আমাদের সক্ষমতা দেখতে হবে। সক্ষমতা দিতে হবে আমাদের মানুষদের। আমাদের সক্ষমতা বাড়াতে হবে।

তৌহিদ হোসেন বলেন, বিদেশে আমাদের মানুষদের স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রভাব বাড়বে, যেমনটি ভারতের আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর