শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুর রুটে বিআরটি লেনে বিআরটিসির এসি বাস

প্রতিনিধির নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : December 6, 2024
গাজীপুর রুটে বিআরটি লেনে বিআরটিসির এসি বাস

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে ঢাকা-গাজীপুর-ঢাকা রুটে এসি চালাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে পরীক্ষামূলকভাবে বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ওই রুটটি সম্প্রসারিত আকারে শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে ঢাকার গুলিস্তান থেকে চালানো হবে।

আরও বলা হয়, গুলিস্থান জিরো পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাতায়াত করবে। এই পথে বাসগুলো— গুলিস্থান, শাহবাগ, ফার্মগেইট, এয়ারপোর্ট, কলেজ গেট, বোর্ডবাজার, ভোগড়া, শিববাড়ী (গাজীপুর) থামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর