শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত : উপ-প্রেস সচিব

প্রতিনিধির নাম / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : December 8, 2024
নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত : উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদেও বক্তব্য ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

রোববার (৮ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনও ঘোষণা আসেনি। তার পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।

কবে ঘোষণা আসতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে সেগুলো মেটা থেকে সরাতে আলোচনা হয়েছে মেটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে।

এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কথা বলবে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর