শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : December 11, 2024
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলা মাধপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইসা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) এবং মাইক্রোবাসের চালক একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

আহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর গ্রামের হাজী আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০), একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ মাসুদ (৬০), হাজী আব্দুল ছোবানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০), হাজী আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকার মিজান মিয়ার ছেলে তানভীর (১০)।

ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় বেপোরোয়া গতির কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাস এবং সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা এক শিশু ও এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি জানান, এই ত্রিমুখী সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর