শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভৈরবে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৫

প্রতিনিধির নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : December 16, 2024
ভৈরবে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৫

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে সিএনজিচালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি কার্ভাডভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কার্ভাডভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে। ওই সময় অটোরিকশাটি দুই কার্ভাডভ্যানের মাঝখানে পড়লে সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। অন্যদিকে অপর কার্ভাডভ্যানটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ পুরুষ ও ৩ নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত কার্ভাডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর