শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মুজিবকোট পুড়িয়ে আওয়ামী লীগ ছাড়লেন নেতা

প্রতিনিধির নাম / ৩৯৩ বার দেখা হয়েছে
আপডেট : December 29, 2024
মুজিবকোট পুড়িয়ে আওয়ামী লীগ ছাড়লেন নেতা

জয়পুরহাট জেলা প্রতিনিধি :

প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। তিনি জানান, আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না।

রেজাউল করিম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের রাস্তায় মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মুজিব কোট পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রেজাউল করিম বলেন, এ দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, উনি সব সময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে সাবেক স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ রকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে আজকের এ দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর