শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রতিনিধির নাম / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : January 3, 2025
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল মিয়ানমার বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার পর এ ভূকম্পন অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার।

তিনি জানান, সকাল ১০টা ৩২ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

‘ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাবে ঢাকাসহ বেশ কিছু স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে’- জানান আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। আপাতত এইটুকু জেনেছি। পরবর্তীতে বিস্তারিত জানাবো।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া যাচ্ছে। তারা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব ৫৩১ কিলোমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর