শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে পুঁজিবাজার : অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : January 7, 2025
নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে পুঁজিবাজার : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না। বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

এর আগে, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছিল। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক এবং লেনদেন বৃদ্ধি পেতে শুরু করেছিল।

তবে ২৭টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটেগরিতে পাঠানোর পর এবং বিনিয়োগকারীদের আন্দোলনের ফলে বাজারে লেনদেন কমে গিয়ে বর্তমানে তিন থেকে সাড়ে তিনশ কোটি টাকায় নেমে এসেছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, নতুন নীতিমালার মাধ্যমে কোনো পক্ষকে সুবিধা দেওয়া হবে না, বরং অংশীজনদের সুবিধা ও অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে উন্নতি আনা হবে।

তিনি বলেন, নিয়ন্ত্রণ সংস্থাকে সাপোর্ট দেয়া হচ্ছে, আইসিবিকে তিন হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে আস্থা ফেরাতেই। পৃথিবীর বড় বড় দেশগুলোতে ইন্ডাস্ট্রিগুলোর জন্য লং টার্ম ফাইন্যান্সিং পুঁজিবজার থেকে আসে। ব্যাংকের টাকা হলো জণগণের জমা করা টাকা। তাই বড় এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমাতে হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে আমরা পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার থেকে তাদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি। ইতিমধ্যে এগুলোর মাঝে কতোগুলো সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, আপনারা অনেক সময় দেখেন যে শেয়ারমার্কেট পড়ে গেছে। এর কারণ বাজার রিফর্ম হচ্ছে। কারও উপকার করার জন্য এখানে কোনো পলিসি নেয়া হয়নি, যা অতিতে হয়েছিল।

ডিএসইর পরিচালনা পর্ষদের উদ্যোগে এ অনুষ্ঠিত এ আলোচনা সভায়- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর