শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : January 8, 2025
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন- স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়।

প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের বৃহত্তম বন্দরে পূর্ব বাংলাদেশের উন্নয়ন উত্তর-পূর্ব ভারত এবং মিয়ানমারকেও উপকৃত করবে।

গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের পাশে ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে তার সাক্ষাতের কথাও তিনি স্মরণ করেছেন, যেখানে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জীবাশ্ম জ্বালানি থেকে বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির দিকে বর্ধিত পরিবর্তনের ক্ষেত্রে সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনা করেছিলেন।

তিনি ইইউ দূতদের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের কথাও উল্লেখ করেছেন, যেখানে সহযোগিতার অনেক ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছিল।

ড. ইউনূস আগামী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

নিকোলা বিয়ার বলেন, আমরা খুব চ্যালেঞ্জিং সময়ে এসেছি; আমরা অন্তর্র্বতী সরকার এবং এর সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে প্রযুক্তিগত দক্ষতা রয়েছে, যা এ সরকারকে সহায়তা করতে পারে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা যা কিছু করতে পারি, দয়া করে জানান। এটি দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্র্বতী সরকার শুধু কাজ করছে তা-ই নয়, বরং ফলাফলও দেখাচ্ছে।

বর্তমান সময়টিকে সুযোগের সময় বলে অভিহিত করে ড. ইউনূস দুর্নীতি দমন, শক্তিতে সবুজ রূপান্তর এবং সুন্দরবন ম্যানগ্রোভ বন এবং আশপাশের অঞ্চল ও নদীব্যবস্থার জন্য একটি ব্যাপক পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চেয়েছেন। তিনি পূর্ব বাংলাদেশে জনগণের উন্নয়ন এবং উত্তর বাংলাদেশে জল ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম বন্দরে সুবিধা নির্মাণে ইআইবির সমর্থনও চেয়েছেন।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মর্শেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর