বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক / ৩৫৬ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ‘এখন এক বিপদের কারবার’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরের বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।
আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পরে আদালত আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীর বিষয়ে আদেশের দিন পিছিয়ে দুই সপ্তাহ পর নির্ধারণ করেন।

এর আগে, ২৫ জুলাই আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীর বিষয়ে আদেশের দিন পিছিয়ে ১ আগস্ট ধার্য করন আপিল বিভাগ।

পরে আদালত অবমাননার ঘটনায় আগামী ২২ আগস্ট বিএনপির ৬ আইনজীবীকে আবারও আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর