শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

প্রতিনিধির নাম / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : January 9, 2025
সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহত হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে বাস দুটিতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় গাড়ি তিনটি।

এসময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ পাওয়া গেছে। তাদের বিস্তারিত পরে জানানো হবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওকাতুল আলম জানান, মরদেহ চারটি ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কটিতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর