বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেট প্রকাশ

প্রতিনিধির নাম / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : January 16, 2025
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদদের মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে, সারাদেশে ৮৩৪ শহিদদের নাম উল্লেখ করে এই গেজেট প্রকাশ করা হয়েছে। প্রত্যেকের নামের পাশে মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে।

জানা গেছে, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর’ গঠনের পরিকল্পনা করেছে। এই অধিদফতর শহীদদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করবে। গেজেটে উল্লেখিত শহীদদের সংখ্যা ৮৩৪ এবং আহতদের সংখ্যা প্রায় ১৫ হাজার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায়, সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গত ২১ ডিসেম্বর শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল। এরপর, অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর, ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে শহীদ ও আহতদের তালিকা প্রস্তুত করার জন্য। যাচাই-বাছাই শেষে বুধবার শহীদদের নামের প্রথম গেজেট প্রকাশ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং যাচাই-বাছাই করে ৮৩৪ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর