শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফেব্রুয়ারিতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে দুই জোড়া ট্রেন

প্রতিনিধির নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : January 20, 2025
ফেব্রুয়ারিতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে দুই জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দু’টির নাম ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’।

সোমবার (২০ জানুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে এসিওপিএস কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ২ জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে।

ট্রেন দুটি হলো ৮২১/৮২৪ (সৈকত এক্সপ্রেস) ও ৮২২/৮২৩ (প্রবাল এক্সপ্রেস)। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।

ট্রেনের সময়সূচি হলো

৮২১ সৈকত এক্সপ্রেস এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে ভোর ৬ টা ১৫ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে ৯ টা ৫৫ মিনিটে। (ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ভুলহাজারা, রামু।)

৮২২ প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে সকাল ১০ টা ৩৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২ টা ২৫ মিনিটে। (ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ভুলহাজারা, ইসলামাবাদ, রামু।)

৮২৩ প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল ৩ টা ১০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭ টায়। (ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ভুলহাজারা, ইসলামাবাদ, রামু।)

৮২৪ সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮ টা ১৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টা ৫০ মিনিটে। (ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ভুলহাজারা, রামু।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর