বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : January 24, 2025
নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল হওয়ার পর সাবেক ২৪ এমপির গাড়ি নিলামে উঠছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ আগামী সপ্তাহে এসব গাড়ি নিলামে তুলে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করবে।

জানা গেছে, নিলামে তোলা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি। এসব গাড়ি আমদানি করেছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ-৭ আসনের সাবেক এমপি এ বি এম আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক এমপি মজিবুর রহমান ও জান্নাত আরা হেনরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, এস এম কামাল হোসেন, মুজিবুর রহমান, মো. আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন, মুহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মো. সাদ্দাম হোসেন (পাভেল), তারানা হালিম, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নাসের শাহরিয়ার জাহেদী, আখতারউজ্জামান, মো. আবুল কালাম আজাদ, রুনু রেজা, মো. তৌহিদুজ্জামান, শাহ সারোয়ার কবীর, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, আবদুল মোতালেব, শাম্মী আহমেদ ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

কাস্টমসের তথ্যমতে, এসব গাড়ি আমদানিতে সাবেক এমপিরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করেন। গাড়িগুলোর শুল্ক-করসহ দাম ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম নিলামে ৬০ শতাংশ বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এসব গাড়ি কিনতে পারবেন। প্রতিটি গাড়ি কিনতে ৫ কোটি ৮০ লাখ টাকা দর দিতে হবে। ২৫ শতাংশ করসহ একটি গাড়ির দাম পড়বে ৭ কোটি ২৫ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, রোববার (২৬ জানুয়ারি) থেকে ২৪টি গাড়ি অনলাইন নিলামে তোলা হবে। নতুন কার শেডে রাখা এসব গাড়ি আগ্রহী দরদাতারা ২-৪ ফেব্রুয়ারির মধ্যে দেখতে পারবেন। নিলাম শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। যে কেউ অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন।

তিনি জানান, শুল্কমুক্ত সুবিধায় খালাস হওয়া একেকটি গাড়িতে আয়কর বাবদ সরকার ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে। প্রথম নিলামে বিক্রি হলে প্রতিটি গাড়িতে প্রায় ৭ কোটি টাকা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর