বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দুবলার চরে অস্ত্রসহ ভারতীয় ৩ জলদস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : January 27, 2025
দুবলার চরে অস্ত্রসহ ভারতীয় ৩ জলদস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : 

বঙ্গোপসাগরের পাড়ে অবস্থিত দুবলা চরের কাছে হামলা, লুটপাট ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় স্থানীয় জেলেদের হাতে অস্ত্রসহ তিন জলদস্যু আটক হয়েছে। তবে অপর জলদস্যুরা ১৫/২০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে দুবলার আলোর কোলের জেলেরা বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়ার কাছে মাছ ধরছিল এ সময় ১০-১২ জনের জলদস্যু গ্রুপ ট্রলারে করে এসে জেলেদের ওপর হামলা করে। জেলেরা সঙ্ঘবদ্ধ হয়ে তিন জলদস্যুকে একটি বন্দুকসহ জাপটে ধরে। একজন জলদস্যু সাগরে পড়ে যায়। গ্রুপের অন্য দস্যুরা ১০/১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

আটক জলদস্যু তিনজনকে বন্দুক ও কার্তুজ সহ সোমবার ভোরে আলোরকোল কোস্টগার্ড ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন।

আলোরকোল ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সোমবার সকালে আলোরকোল কোস্ট গার্ড ক্যাম্পে তিনজন জলদস্যুকে তিনি দেখে এসেছেন।

বন বিভাগের দুবলার চর জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরেস্টার মো. খলিলুর রহমান বলেন, ৩ ভারতীয় দস্যুকে জেলেরা অস্ত্রসহ আটক করে কোস্টগার্ডের হাতে সোপর্দ করেছে, এমন খবর তারা জেনেছেন। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর