বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিয়ে করলেন সারজিস আলম

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : January 31, 2025
বিয়ে করলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক :

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তবে পাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই পোস্টে তিনি লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, অভিনন্দন, বন্ধু, সার্জিস! তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।

ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সারজিসকে দেখা যায়। বর বেশে সারজিসকে দেখা যায়- সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। তবে কনে কে? সে সম্পর্কে জানা যায়নি। এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি, নাকি ঢাকায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

পোস্টের কমেন্টে অনেকেই সারজিস আলমকে শুভ কামনা জানিয়েছেন।

এর আগে গত ১১ অক্টোবর নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তার আগে ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাটকীয় এক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। নিজের বিয়ের কথা সবার কাছে আড়াল করতেই এ নাটকীয়তার জন্ম দেন হাসনাত ও অন্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর