বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার : প্রেস উইং

প্রতিনিধির নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : February 3, 2025
আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার : প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের লিফলেট যারাই বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রেসসচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, আমাদের কড়া বার্তা, যারাই পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি।

প্রেসসচিব বলেন, পরিষদ জানিয়েছে ৫ আগস্টের পর বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছে, যা মিথ্যা তথ্য।

এ ছাড়া ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওই সব ঘটনার তথ্য পায়নি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ৫ আগস্টের পর সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ হত্যাকাণ্ডের দাবি করা হলেও পুলিশের তদন্তে একজনকেও হত্যার প্রমাণ পায়নি। এছাড়াও তারা ১৭৪টি ঘটনার যে তথ্য দিয়েছে সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে এসব ঘটনার তথ্য পায়নি।

উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২৩টি ঘটনার মধ্যে তদন্ত করে ২২টি ঘটনার তথ্য পেয়েছে পুলিশ। একটি ঘটনার তথ্য পায়নি। এগুলো বেশিরভাগ ছিল ব্যক্তিগত, রাজনৈতিক ও পারিবারিক ঘটনা। এমনকি আগের ঘটনাকে এবারের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। কোনো ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতা সম্পর্ক নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একইসঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার উদ্বেগজনক বলে মনে করে। এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটাতে পারে বিবেচনায় সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন  সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর