বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টরা পাবেন স্মল আর্মস : ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : February 6, 2025
ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টরা পাবেন স্মল আর্মস : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : 

সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে বারোটায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

হাউজবিল্ডিং থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ছিনতাইয়ের প্রকোপ দেখতে পাই, এমন প্রশ্নের জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে। এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধর-পাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। ফলে গত ১৫ দিন ধরে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এ কার্যক্রম শক্তভাবে অব্যাহত আছে এবং থাকবে। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করা বা অস্ত্র দেখিয়ে ছিনতাই করার বিষয়গুলো আমার গোচরীভূত হয়েছে। আমাদের লোকবল কম। দেখা যায় অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কিছু করতে পারেন না। সেজন্য তাদের স্মল আর্মস (হালকা অস্ত্র) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ট্রাফিক পুলিশের সদস্যরা নিজেরাই ২, ৪, ৫ জনকে মোকাবিলা করতে পারেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলার ও ভাঙচুর ঠেকাতে কি উদ্যোগে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে রিপোর্ট নিয়েছি।

এসময় গত রাতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুর ঠেকাতে কী উদ্যোগে নেওয়া হয়েছে? সেখানে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে রিপোর্ট নিয়েছি।

সেখানে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কোন তথ্য আমরা পাইনি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর