বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অভ্যুত্থানকালে ১৪০০ মানুষ হত্যার শিকার হয়ে থাকতে পারে : জাতিসংঘ

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : February 12, 2025
অভ্যুত্থানকালে ১৪০০ মানুষ হত্যার শিকার হয়ে থাকতে পারে : জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে এক হাজার চারশরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। সে সময় হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তাবাহিনীর গুলিতে আহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নিহতদের প্রায় ১২-১৩ শতাংশ শিশু এবং তাদের অনেককে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে সামরিক রাইফেল এবং শটগানের প্রাণঘাতী ধাতব ছররা গুলিতে।

জেনেভাতে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক প্রারম্ভিক বক্তব্য দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান রোরি মানগোভেন। এছাড়া হাইকমিশন অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানিও উপস্থিত ছিলেন।

রিপোর্টে বলা হয়, ১৯ জুলাই থেকে বিক্ষোভ শেষ হওয়া পর্যন্ত বিজিবি, র‌্যাব এবং পুলিশ ঢাকা এবং অন্যত্র বিক্ষোভকারীদের উপর নির্বিচারে প্রাণঘাতী গুলি চালায়, যার ফলে সংবাদ সংগ্রহ করার সাংবাদিকসহ অনেক বিচারবহির্ভূত হত্যা ও আহত হয়। কিছু ক্ষেত্রে, নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে এবং অনলাইনে ভুক্তভোগী এবং অন্যান্য সাক্ষীদের সঙ্গে ২৩০টিরও বেশি সাক্ষাৎকার নিয়েছে। এছাড়া সরকার, নিরাপত্তা খাত এবং রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে আরও ৩৬টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যার মধ্যে প্রাসঙ্গিক ঘটনাগুলোর প্রত্যক্ষ জ্ঞান রয়েছে এমন অনেক সাবেক এবং বর্তমান জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। প্রমাণীকৃত ভিডিও এবং ফটো, মেডিক্যাল ফরেনসিক বিশ্লেষণ এবং অস্ত্র বিশ্লেষণ এবং অন্যান্য তথ্যের সঙ্গে অনুসন্ধানগুলো সঙ্গতিপূর্ণ– এটি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর