বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দরকার হলে র‌্যাব নতুন করে গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : February 18, 2025
দরকার হলে র‌্যাব নতুন করে গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

দরকার হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাব নিয়েও আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটা নামের এবং আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তা-ভাবনা করতে হবে।

র‌্যাবের নাম পরিবর্তন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, আগামী সভায় এটা নিয়ে সিদ্ধান্ত হবে।

সিদ্ধান্তটা আসলে কী, র‌্যাবকে নতুন করে গঠন করা কি না- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হ্যাঁ, দরকার হলে এটা নতুন করে গঠন করা হবে।

শীর্ষ সন্ত্রাসী ও দুর্র্ধষ জঙ্গি দমনের উদ্দেশ্যে ২০০৪ সালে পুলিশের এলিট ফোর্স হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গড়ে তোলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সাত খুন, গুমঘরে বছরের পর বছর আটকে রাখা এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া অন্তর্র্বতী সরকারের গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশন জানায়, গুমের যে ৪০০টি ঘটনা তারা বিশ্লেষণ করেছেন, তার মধ্যে ১৭২টি ঘটনায় র‌্যাবের সম্পৃক্ততা পেয়েছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর