বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালি পেটে ব্যায়াম করা ভালো!

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
খালি পেটে ব্যায়াম করা ভালো!
নমুনা ছবি

অধিকাংশ মানুষ দিনের শুরুতে ব্যায়াম করেন। ঘুম থেকে উঠে, একটু ফ্রেশ হয়ে শরীরচর্চা শুরু করেন। নতুন এক গবেষণায় বলা হয়েছে, খালি পেটে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনে। এই গবেষণায় অংশ নেন বাড়তি ওজনধারী একদল পুরুষ।

অংশগ্রহণকারীদের প্রথমে অক্সিজেন গ্রহণের পরিমাণের ৬০% অক্সিজেন দিয়ে খালি পেটে ৬০ মিনিট হাঁটানো হয়। এরপর একই দলকে অতিরিক্ত ক্যালরি ও কার্বোহাইড্রেটযুক্ত নাস্তা করিয়ে আবারও দুই ঘণ্টা হাঁটানো হয়।

খালি পেটে এবং ভরা পেটে ব্যায়ামের পর কয়েক দফায় অংশগ্রহণকারীদের রক্তের নমুনা নেওয়া হয়। হাঁটার ঠিক আগে ও পরে অংশগ্রহণকারীদের চর্বির টিস্যুর নমুনাও নেওয়া হয়। দুই নমুনার মধ্যে “জিন এক্সপ্রেশনয়ের” উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।

একটি জিন থেকে তথ্য নিয়ে কীভাবে ওই জিন-নির্ভর একটি কর্মক্ষম অঙ্গ গঠিত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় “জিন এক্সপ্রেশন”।

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বাথ’য়ের ডিলান থম্পসন বলেন, খাওয়ার পর চর্বির টিস্যু ওই খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই এ সময় ব্যায়াম করলে চর্বি টিস্যুর ওপর ব্যায়ামের উপকারী প্রভাবটা কম পড়ে। খালি পেটে ব্যায়াম করলে তা চর্বির টিস্যুতে আরও বেশি উপকারী পরিবর্তন আনতে পারে। যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

থম্পসন বলেন, খালি পেটে ব্যায়াম করার ফলে ‘পিডিকে ফোর’ ও ‘এইচএসএল’, এই দুই জিনের ‘জিন এক্সপ্রেশন’ বেড়েছে। আর ভরা পেটে ব্যায়াম করলে কমেছে।

“পিডিকে ফোর” বাড়ার মানে হল, বিপাক প্রক্রিয়ায় সম্প্রতি খাওয়া খাবার থেকে পাওয়া কার্বোহাইড্রেটের বদলে খরচ করা হবে শরীরের জমে থাকা চর্বি। অপরদিকে, ব্যায়াম বা যেকোনো শারীরিক পরিশ্রমের কাজে শরীরে জমে থাকা শক্তি ব্যবহৃত হলে এইচএসএল সাধারণত বাড়ে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর