বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

ছয় সমন্বয়কের অভিযোগ সঠিক নয় : নতুন ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
ছয় সমন্বয়কের অভিযোগ সঠিক নয় : নতুন ডিবিপ্রধান
অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলে যে বিবৃতি দিয়েছেন তা সঠিক নয়।

শুক্রবার (২ আগস্ট) ডিবির নতুন দায়িত্ব পাওয়া অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান এ কথা বলেন।

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের পক্ষ থেকে আজ গণমাধ্যমে বিবৃতি পাঠানোর পর এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান এ তথ্য দেন। তিনি বলেন, তাঁরা যেসব অভিযোগ নতুন করে বিবৃতিতে উত্থাপন করেছেন তা সঠিক নয়, তাঁদের ৩২ ঘণ্টা অনশনে থাকার বিষয়টিও সঠিক নয়।

ডিবি পুলিশ মূলত তাদের নিরাপত্তার স্বার্থেই হেফাজতে নিয়েছিল। 

তিনি আরো বলেন, কাউকে নির্যাতন করা হয়নি। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পর নিরাপদ মনে করেই পরিবারের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। জোর-জবরদস্তি করে কোনো কিছুই করা হয়নি।

 

এর আগে সকালে বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের পক্ষ থেকে বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে আটকে রাখা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবিপ্রধান নিরাপত্তার কথা বললেও মূলত আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল।

ডিবিপ্রধান বলেন, এক কথায় যদি বলি, তারা (ছয় সমন্বয়ক) বিবৃতিতে যে অভিযোগ উত্থাপন করেছেন তা সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর