বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে মাঠে চিকিৎসকরা

অনলাইন ডেস্ক / ২৫২ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছে মাঠে চিকিৎসকরা

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নেমেছেন চিকিৎসকরা। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছেন তারা।

চিকিৎসকরা বলেছেন, আমরা কেবল লোকমুখেই জানি যে, আমরা এ দেশের মালিক, কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু বাস্তবে আমরা নাগরিক না, আমরা এ দেশের দাস। যেখানে জীবনের কোনো মূল্য নেই।

শুক্রবার (২ আগস্ট) শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এ কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদ জানান তারা।

সমাবেশে মেডিকেল শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যারা আন্দোলন করছে তারা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়। তার উদ্দেশে একটা কথা বলতে চাই, আজকাল স্কুলের ছেলেমেয়েরা ১৪ থেকে ১৫টি বই নিয়ে স্কুলে যায়। অথচ সংবিধানের একটা ছোট অংশ কখনোই শেখানো হয়নি। দেশের রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে যাতে শিক্ষার্থীরা সংবিধান না শিখেই বড় হয়।

তারা বলেন, ২০১৮ সালে ভোট দিতে গিয়ে আমরা শুনি যে, ভোট দেওয়া হয়ে গেছে। আমার সাথে রোহিঙ্গার তফাৎ কোথায় আমি জানি না। দেশে বসবাস করেও যদিও আমরা নাগরিক অধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি আর রোহিঙ্গাদের মধ্যে পার্থক্য নেই।

তারা আরও বলেন, আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে প্রধানমন্ত্রীর উদ্দেশে করে বলতে চাই, শিক্ষার্থীদের মৃত্যুর দায়ে তাকে যে ক্ষমা চাইতে বলা হয়েছিল, সেটি তিনি চাচ্ছেন না কেন?

সমাবেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর