সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জিমে ওয়ার্ক আউটে হার্ট অ্যাটাক কেন হয়? ঝুঁকি এড়াতে যা করবেন

নিজস্ব প্রতিবেদক / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
জিমে ওয়ার্ক আউটে হার্ট অ্যাটাক কেন হয়? ঝুঁকি এড়াতে যা করবেন
ফাইল ছবি

দিন দিন বেড়েই চলেছে তরুণ যুবক যুবতীদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ রক্তচাপের মতো রোগগুলো হৃদরোগকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এ অবস্থায় মৃত্যুঝুঁকি এড়াতে চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পূর্ণ পরিত্যাগ করতে।

হৃদযন্ত্রের জটিলতা এড়িয়ে সুস্থ জীবনযাপন করার জন্য চিকিৎসকরা বিশেষ কয়েকটি পরামর্শ দিয়ে থাকেন। বারবার তরুণ যুবক যুবতীদের জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা হঠাৎ অতিরিক্ত ব্যায়াম করাকে দায়ী করে থাকেন। জিমে ব্যায়াম করার সময় বুকে ব্যথা, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো এড়িয়ে যেতে নিষেধ করা হয়।

হৃদরোগে আক্রান্ত হওয়ার আরও একটি কারণ হলো অস্বাস্থ্যকর জীবনধারা। যেসব মানুষ অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খান তাদের হৃদরোগের ঝুঁকি বেশি হতে পারে।

অনেকেই তাড়াতাড়ি মেদ ঝরানোর জন্য খাবার-দাবার না খেয়ে প্রয়োজনীয় প্রোটিন পাউডার ও ফুড সাপ্লিমেন্ট পাউডার খান। এগুলো আসলে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই চিকিৎসকরা সঠিক পরিমাণে প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকরা কখনোই ব্যায়াম বাদ দিতে বলেন না। সবারই প্রতিদিন ২০-৩০ মিনিট ধরে অল্প অল্প করে ব্যায়াম করা উচিত, ঘাম ঝরানো প্রয়োজন। শরীরচর্চা করতে প্রচণ্ড কষ্ট অনুভব হলে শরীরচর্চা চালিয়ে যাওয়া উচিত নয়। ব্যায়াম কখনোই মৃত্যু ঘটায় না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যায়াম কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।

ধূমপান, অ্যালকোহল সেবন এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য ভালো। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া উচিত। খাবার খেয়ে অবশ্যই কিছুক্ষণ হাঁটাচলা করা প্রয়োজন, এর ফলে হজম প্রক্রিয়া ভালো হয়।

এছাড়াও মানুষের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে অন্ততপক্ষে ৭ ঘণ্টা ঘুমানো খুব জরুরি। ঘুম ভালো না হলে শরীরের ক্লান্তি দূর হয় না। ক্লান্ত শরীরকে জিম ওয়ার্ক আউটের মাধ্যমে আরও বেশি কষ্ট দিলে হিতে বিপরীত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর