সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্ক ভালো রাখতে পারেন যেসব উপায়ে

নিজস্ব প্রতিবেদক / ৩৫৩ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
সম্পর্ক ভালো রাখতে পারেন যেসব উপায়ে
সংগৃহীত ছবি

প্রথম দেখায় হয়ে যায় প্রেম। ভালবাসার মানুষের জন্য দুরুদুরু করে বুক। বাঁধাহীন আবেগ, সঙ্গীর জন্য অন্তহীন অপেক্ষা, দুচোখ ভরা স্বপ্ন, সবকিছুই ঠিকঠাক চলছে। মাঝে মাঝে নতুন নতুন উপহার দিয়ে চমকে দিতেও ভালো লাগে। তবে হঠাৎ হতে পারে ছন্দপতনও।

 

প্রেম যত প্রবীণ হয়, উচ্ছ্বাস তত কমে, অভিজ্ঞতার ভারে তার ভিত মজবুত ও পাকাপোক্ত হয় আরো বেশি। সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত হবে, তা শুধু একে অপরের প্রতি ভালবাসার ওপরই নির্ভর করে না। ভালবাসা ছাড়াও সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়।

তাই ছোট ছোট কয়েকটি কৌশলে অনুসরণই হয়ে উঠতে পারে প্রেমকে আরো পাকাপোক্ত করার চাবিকাঠি। তাহলে জেনে নিন সে কৌশলগুলো।

১। সম্পর্ককে সময় দেওয়া জরুরি। সেটি নতুন হোক বা পুরনো। সম্ভব হলে দিনে অন্তত এক বার দেখা করার চেষ্টা করুন। সেই সময় নিজের সমস্যা, পেশাগত জটিলতার কথা না বলে শুধুই ভালবাসার কথা বলুন।

 

২। একে অপরের জন্য স্বার্থত্যাগ করা খুব জরুরি। মনে অভিমান পুষে রেখে সম্পর্ককে আরো জটিল করা কোনোভাবেই উচিত নয়। দরকার হলে একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলুন। নিজেদের পছন্দ অপছন্দগুলো নিয়ে আলোচনা করুন।

 

৩। পারস্পরিক বোঝাপড়া খুবই জরুরি। ভুল বোঝাবুঝি যত কম হবে, ততই সম্পর্ক আরো গভীর হবে।

৪। সম্পর্কে ওঠা নামা থাকবেই। তাই সম্পর্ক ভালো রাখতে একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি।

৫। যে কোনো সম্পর্কে পরস্পরের প্রতি সম্মান থাকাটা অত্যন্ত জরুরি। পছন্দ বা ভাল লাগা আলাদা হওয়া অস্বাভাবিক নয়। পরস্পরের পছন্দ অপছন্দগুলোকেও মর্যাদা দিতে হবে। দুই জনেই তাদের ভাবনাগুলো ভাগাভাগি করে নিতে হবে।

৬। সম্পর্কে কোনো জড়তা রাখা যাবে না। সম্পর্ককে সহজ করে তুলতে কোনো কিছু চেপে না রেখে মন খুলে বলে দিতে হবে। এমনকি সঙ্গীর কোনো আচরণও খারাপ লাগলে, তাকে সরাসরি বলুন।

৭। একে অপরের পাশে থাকুন। পরিস্থিতি যতই জটিল হোক, যতই বাধাবিপত্তি আসুক, পরস্পরের হাত শক্ত করে ধরে রাখুন।

৮। একে অপরের খারাপ সময়ে মানসিক সাপোর্ট দিন। সম্পর্ক ভালো রাখতে মানবিক স্পর্শ জরুরি।

৯। প্রেমে পড়লে যে কেউ একটি নিশ্চিন্ত আশ্রয় খোঁজেন। সেই ভরসার জায়গা হয়ে উঠুন।

১০। ভালবাসার মানুষটিকে বার বার বলুন ভালবাসার কথা। ভাল সম্পর্কের জন্য শুধু ভালবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন তার প্রকাশেরও।

১১। দায়িত্ব নিতে শিখুন। সম্পর্ক টিকিয়ে রাখার অন্যতম শর্ত হল দায়িত্ব নেওয়ার সাহস।

সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর