মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

সারাদিন এলোমেলো চিন্তা করেন? মন শান্ত করবেন যেভাবে

প্রতিনিধির নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : August 31, 2026
সারাদিন এলোমেলো চিন্তা করেন? মন শান্ত করবেন যেভাবে

কমবেশি সবারই সারাদিন মনের মধ্যে নানা ধরনের চিন্তা ঘুরপাক পায়। কিন্তু চিন্তা যদি দুশ্চিন্তায় রূপ নেয় তাহলে সমস্যাই বটে। এর ফলে সারাক্ষণ মন অস্থির হয়ে থাকে।  ঘুম ব্যাহত হয়,নাওয়া-খাওয়া কমে যায়। কোনও কাজেই মন বসে না। এমন পরিস্থিতিতে পড়লে মন শান্ত করতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

জার্নাল লেখা শুরু করুন

যখন মনের ভিতর নেতিবাচক চিন্তা-ভাবনা আসতে শুরু হবে সেগুলো সাদা পাতায় লিখে ফেলুন। নিজের অনুভূতিগুলো, যা অন্য কাউকে বোঝাতে পারছেন না, সেগুলোও লিখে ফেলুন। এতে চিন্তার বোঝা কমবে। মানসিক চাপ থেকেও মুক্তি মিলবে। দুশ্চিন্তা কমে যাবে।

যখন নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সারাক্ষণ দুশ্চিন্তা করছেন, তখন মোবাইল থেকে দূরে থাকুন। স্ক্রোলিং করা থেকে বিরত থাকুন। যদি সপ্তাহে এক দিনও ডিজিটাল ডিটক্স করতে পারেন তাহলে মানসিক চাপ অনেকটাই কমবে। এর ফলে কিছুটা হলেও দুশ্চিন্তা এড়াতে পারবেন।

ভিন্ন কৌশল অনুসরণ করুন

যখন উৎকণ্ঠা বাড়তে থাকবে তখন এক জায়গায় চুপ করে বসুন। এক গ্লাস পানি খান। ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে কিছুটা হলেও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি এরপরেও দুশ্চিন্তা না কমে, তা হলে মাঠ বা পার্কে হাঁটতে বেরোতে পারেন। নিয়মিত ব্যায়াম করলেও এই ধরনের সমস্যা কমে যায়। শরীরচর্চা করলে স্ট্রেস হরমোনের মাত্রা কমে। সেই সঙ্গে সুখী হরমোন নি:সরণ হয়।

যদি দুশ্চিন্তা করা অভ্যাসে পরিণত হয়, তা হলে সাহায্য চাইতেই হবে। বিশ্বস্ত কারও সাথে সমস্ত কথা শেয়ার করতে পারেন। এ ছাড়া মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর