বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

নিজ দেশের নাগরিকদের চলাচল নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : August 3, 2024
নিজ দেশের নাগরিকদের চলাচল নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেওয়া সতর্কবার্তায় দূতাবাস বলছে, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং জমায়েতের আহ্বান অব্যাহত রয়েছে। আগামীকাল রবিবার থেকে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে বলেও আমরা অবগত হয়েছি।

সামনের দিনগুলোতেও এই বিক্ষোভ চলবে বলে আশঙ্কা রয়েছে।চলমান আন্দোলনের অনিশ্চিত গতি-প্রকৃতি এবং সরকারি প্রতিক্রিয়ার কারণে, মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। এ ছাড়া বিক্ষোভ এড়িয়ে চলা এবং যেকোনো বড় সমাবেশে সতর্ক থাকা উচিত।

বাংলাদেশে কোনো মার্কিন নাগরিক অনিরাপদ বোধ করলে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়।

যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর