বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি বাংলাদেশ হেলথ ওয়াচের

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট : August 4, 2024
আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি বাংলাদেশ হেলথ ওয়াচের
সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ। শুক্রবার বিকেলে গণ্যমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নাগরিক প্ল্যাটফর্মটি এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি দেশে যে সংকটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন। নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ হেলথ ওয়াচ সাধারণ নাগরিকদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায়।’

নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা ও গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বেশ কিছু হাসপাতাল ও ক্লিনিক আন্তরিকতার সঙ্গে এই ক্রান্তিলগ্নে আহত ব্যক্তিদের সেবা দিয়েছে। তাঁরা তাদের ধন্যবাদ জানাচ্ছেন।

তবে কিছু হাসপাতাল ও ক্লিনিক আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ভীত ছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে। স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আহতদের চিকিৎসা দিতে হবে। স্বাস্থ্যসেবা একটি মৌলিক মানবাধিকার, যা আমাদের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে।’

কেউ সমস্যা নিয়ে এসে যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিতে অনুরোধ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর