সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খাওয়ার আগে না পরে, কখন পানি খাওয়া ভাল

নিজস্ব প্রতিবেদক / ২২৩ বার দেখা হয়েছে
আপডেট : August 4, 2024

খাবার খাওয়ার মুহূর্ত। আমরা বেশীরভাগ মানুষই তিন বেলা খাওয়ার সময় পানি পান করে থাকি। অনেকেই বলেন খাবার খাওয়ার সাথে সাথে বেশি পানি খাওয়া উচিত নয়। আবার কেউ বলেন, খাওয়ার আগে পানি খেলে পেট ভরা থাকে এবং এতে ডায়েট করা সহজ। কোনটা ঠিক?

চিকিৎসকদের মতে, যাদের হজমের সমস্যা রয়েছে, তারা খাবার খাওয়ার অন্তত আধাঘণ্টা আগে পানি খাবেন। খাওয়ার মাঝে পানি খেলে পরিপাক ক্রিয়া ভাল হয়। আবার যাদের গ্যাসের সমস্যা আছে তারা খাবার খাওয়ার কিছুক্ষণ পর পানি খেয়ে নেওয়া ভাল।

খাওয়ার আগে না পরে পানি পান করা উচিত

খাওয়ার আগে বা পরে পানি পান করায় কোনও বাধা নেই। তবে সেক্ষেত্রে ঘড়ি ধরে পানি পান করাটাই হবে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ, খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে পানি পান করুন। এতে বেশি উপকার পাওয়া যায়।

বিশেষ করে, যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি, তারা অবশ্যই খাওয়ার আগে পানি পান করুন। এই কাজ করতে পারলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। ঠিক একইভাবে, খাওয়ার ৩০ মিনিট পর পানি পান করলে হজম ক্ষমতা বাড়বে। এমনকী কোষ্ঠকাঠিন্যসহ একাধিক পেটের সমস্যা কমবে।

আর তাই সকালের নাশতা, দুপুরের খাবার বা রাতের খাবারের মতো বড় খাবারের অন্তত আধঘণ্টা আগে পানি খেয়ে নেওয়া ভালো।

খাওয়ার সময়

খাবারের পরপর বা খাবারের সঙ্গে মধ্যবর্তী সময় বেশি পানি খেলে খাওয়ার হজমপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। পাকস্থলী বেশি ভরাট হয়ে অস্বস্তি তৈরি হতে পারে। তাই খাওয়ার সময় পানি না খাওয়াই ভালো। তবে খাবারের সময় অল্প অল্প করে চুমুকে পানি খেতে পারেন। খাবারটিও ধীরেসুস্থে ভালো করে চিবিয়ে সময় নিয়ে গ্রহণ করুন। তাড়াহুড়া করবেন না। এতে হজম ভালো হয়, খাবার ভালো করে চূর্ণ হয় এবং এনজাইমের সঙ্গে মেশে। খাবারের সময় ঢক ঢক করে গ্লাসভর্তি পানি একবারে খাবেন না।

খাওয়ার পর

যদি পানির পিপাসা না মেটে তবে খাবার শেষ করার ২০-৩০ মিনিট পর আবার পানি খেতে পারেন। যাঁদের হজমে সমস্যা তাঁরা এ সময় হালকা কুসুম গরম পানি খেলে উপকার পাবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর