বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

গণভবন আন্দোলনকারীদের দখলে

নিজস্ব প্রতিবেদক / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : August 5, 2024
গণভবন আন্দোলনকারীদের দখলে

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণবভন দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিকেল ৩টার দিকে গণভবনে জড়ো হন বিক্ষোভকারীরা।

সোমবার (৫ আগস্ট) মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্রথমে সেনাবাহিনী বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন।

এরপর দুপুর পর গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা। এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার এসব ছবি পোস্টও করছেন অনেকেই। এসব ছবিতে দেখা গেছে, গণভবনের রাজহাঁস, খরগোশ, কম্বল এবং বালিশ, সোফা, টেলিভিশনসহ যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন।

ছবিতে দেখা যায় এক কিশোর হাতে একটি রাজহাঁস ধরে দাঁড়িয়ে আছেন। আরেকজনের কোলে রয়েছে একটি খরগোশ। তিনি দেখাচ্ছেন বিজয় চিহ্ন। আরেকজন গায়ে জড়িয়েছেন গণভবনের কম্বল এবং হাতে নিয়েছেন বালিশ, কেউবা সংগ্রহ করেছেন শাড়ি।

মূলত, সরকার থেকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরই গণভবনে ছাত্র জনতার ঢল নামে। অনেককে দেখা গেছে গণভবনের পুকুরে গোসল করতে।

এর আগে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্রজনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর