সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

তালের পায়েস বানানো রেসিপি

প্রতিনিধির নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট : August 5, 2024
তালের পায়েস বানানো রেসিপি

পাকা তাল এখন বাজারে গেলেই চোখে পড়ে। তালের নানা পদের রেসিপির পাশাপাশি তালের পায়েস করেও কিন্তু খেতে পারেন এই মৌসুমে। পাকা তালে রয়েছে জলীয় পদার্থ, প্রোটিন, আমিষ, চর্বি, শর্করা, ফাইবার বা আঁশ। মিনারেল বা খনিজ লবণের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন। আর এতে কয়েক প্রকারের ভিটামিন রয়েছে। তাই মৌসুমি ফল হিসেবে পাকা তাল খান। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক পাকা তালের পায়েস বানানোর রেসিপি।

পায়েস রান্নার উপকরণ:-
তালের পাল্প ১ কাপ।
দুধ – ২৫০ গ্রাম।
পোলাও চাল – ৫০ গ্রাম।
চিনি – ১০০ গ্রাম।

পায়েস রান্নার পদ্ধতি:-

তালের পায়েস বানানোর জন্য প্রথমে মাঝারি আচে দুধ বসিয়ে সেটাকে ভালো ভাবে ফুটিয়ে নিন। এরপর তাতে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলাও চাল দিয়ে খুব ভালো ভাবে নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ।

এরপর তালের পাল্পটা দিয়ে আবারও ভালো ভাবে নাড়িয়ে নিন। চাল সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে কিছুক্ষন ধরে ফুটিয়ে নিন। চাই এই পর্যয়ে কিছু বাদাম কিশমিশ আর নারিকেল কোরা ছড়িয়ে দিতে পারেন ওপর দিয়ে। এতে স্বাদটা আরও বাড়বে।

এবার এই তালের পায়েস পরিবেশন করুন লুচি-রুটি-পরোটা দিয়ে। খালি খেতেও মজাদার এই তালের পায়েস।

তালের পুষ্টিগুণ:

তালে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিংক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়ামসহ আরও অনেক খনিজ উপাদান। এর সঙ্গে আরও আছে অ্যান্টি-অক্সিজেন ও অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান।

পাকা তালের প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে খাদ্যশক্তি ৮৭ কিলোক্যালরি, জলীয় অংশ ৭৭.৫ গ্রাম, আমিষ .৮ গ্রাম, চর্বি .১ গ্রাম, শর্করা ১০.৯ গ্রাম, খাদ্য আঁশ ১ গ্রাম, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, ফসফরাস ৩০ মিলিগ্রাম, আয়রন ১ মিলিগ্রাম, থায়ামিন .০৪ মিলিগ্রাম, রিবোফ্লাভিন .০২ মিলিগ্রাম, নিয়াসিন .৩ মিলিগ্রাম ও ভিটামিন সি ৫ মিলিগ্রাম।

পাকা তালের উপকারিতা

১. তাল অ্যান্টি-অক্সিডেন্ট গুণসমৃদ্ধ হওয়ায় ক্যানসার প্রতিরোধে সক্ষম। এ ছাড়া স্বাস্থ্য রক্ষায়ও তাল ভূমিকা রাখে। স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

২. তাল ভিটামিন বি-এর আধার। তাই ভিটামিন বি-এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে।

৩. তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়ক।

৪. কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ ভালো করতে তাল ভালো ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর