রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোষ্টকাঠিন্য দূর করতে পারে ভেষজ চা

প্রতিনিধির নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট : August 6, 2024
কোষ্টকাঠিন্য দূর করতে পারে ভেষজ চা

রাতে ঘুমোনোর আগে হালকা গরম জলে ইসবগুল ভিজিয়ে খান। তাও সকালে পায়খানা পরিষ্কার হয় না। ঘরোয়া কোনো উপায় না পেয়ে অবশেষে ওষুধেই ভরসা খোঁজেন। সকালে অফিসে যাওয়ার আগে বাথরুমে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়।

বাইরের খাবারের প্রতি ঝোঁক, পানি কম খাওয়া, তেল-মশলাদার খাবারের প্রতি আসক্তি কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই কোষ্ঠকাঠিন্য হলে খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দেওয়া প্রয়োজন। ওষুধ খেলে সাময়িক সুফল মেলে। কিন্তু একেবারে দূর হয় না।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে কয়েকটি ভেষজ চা। জেনে নিন কোষ্ঠকাঠিন্য থাকলে সকাল বেলা কোন চা খেতে পারেন।

মৌরি চা

পরিপাকতন্ত্রের পেশিগুলি শিথিল রাখে মৌরির চা। শরীরে জমা ‘টক্সিন’ দূর করতেও সাহায্য করে এই মশলাটি।

নিয়মিত মৌরির চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূরে থাকে।

আদা চা

শুধু সারা দিনের ক্লান্তি নয়, সকালে এক কাপ আদা চা খেলে পায়খানাও পরিষ্কার হয়। পাশাপাশি গ্যাস, অম্বলের সমস্যা থাকলে তাও নিয়ন্ত্রণে রাখে এই পানীয়। তবে সঙ্গে সঙ্গে প্রতিকার পাওয়া যাবে না। নিয়ম করে টানা তিন সপ্তাহ খেতে হবে।

পুদিনা চা

গ্যাস-অম্বলের ঝুঁকি কমায় পুদিনা পাতা। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বাঁচতে পুদিনা চায়ে ভরসা রাখতে পারেন। পুদিনা পাতা শরীর ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় পুদিনা হজমের গোলমাল কমায়। ফলে কোষ্ঠকাঠিন্য নিয়ে নাজেহাল হয়ে পড়লে পুদিনা চা অনেকটাই উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর