শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

এক মাস মেথি ভেজানো পানি পান করলে শরীরে কী পরিবর্তন ঘটে?

প্রতিনিধির নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : July 10, 2026
এক মাস মেথি ভেজানো পানি পান করলে শরীরে কী পরিবর্তন ঘটে?

রান্নাঘরের এক কোণে রাখা ছোট্ট মেথির বয়ামটি শুধু খাবারের স্বাদই বদলায় না—বদলে দিতে পারে মানব শরীরের ভেতরের জগতও। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, সারা রাত ভেজানো মেথির পানি প্রতিদিন মাত্র এক মাস পান করলেই শরীরে বেশকিছু ভালো পরিবর্তন আসে।

বিশেষজ্ঞরা জানান , মেথি ভেজানো পানি চমৎকার অ্যান্টাসিড। নিয়মিত পান করলে গ্যাস্ট্রাইটিস বা পেট ফোলার সমস্যা কমে। টানা এক মাস পান করলে পায়খানা নিয়মিত হয় এবং রাতের খাবারের পর অম্লতা কম অনুভূত হয়।

হজমের উন্নতি

রাতভর ভিজানো মেথি বীজের জেলজাতীয় পদার্থ পেটের আস্তরণ ঢেকে দেয়, ফলে অম্লতা, গ্যাস্ট্রিকের জ্বালা আর রিফ্লাক্স কম হয়। নিয়মিত ব্যবহারে সকালে ঘুম থেকে ওঠার পর জ্বালা কমে আসে। টানা এক মাস পান করলে পায়খানা নিয়মিত হয়, রাতের খাবারের পর অস্বস্তি বা অম্লতাও তুলনামূলক কম অনুভূত হয়।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে

ভিজানো মেথি বীজের পানির সবচেয়ে বড় উপকারগুলোর একটি হলো রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করা। মেথি বীজের ফাইবার কার্বোহাইড্রেট শোষণ করে ধীরে ধীরে, যা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। এটি নিয়মিত পান করলে সকালের ক্ষুধা নিয়ন্ত্রিত থাকে, সারাদিনের শক্তিও স্থিতিশীল থাকে।

শরীর হালকা লাগে ও ফোলাভাব কমায়

মেথি বীজে থাকা ম্যাগনেসিয়াম শরীরকে শিথিল করে এবং পানি ধরে রাখার প্রবণতা কমায়। কয়েক সপ্তাহ পান করলে কমে পেটফাঁপা বা ফোলাভাব; দিন দিন শরীর হালকা মনে হয়।

বিপাকক্রিয়া সক্রিয় রাখে

যখন হজম ভালো থাকে এবং রক্তে শর্করা স্থিতিশীল থাকে, তখন বিপাকক্রিয়াও গতি পায়। এ কারণে অনেকেই বলে থাকেন মেথি বীজের পানি খাওয়া শুরু করলে সকালে কম অলস লাগে, দিনের শক্তিও বাড়ে। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে বলে রাতের অপ্রয়োজনীয় খাওয়ার অভ্যাসও কমে।

ত্বক উজ্জ্বল রাখে

মেথি বীজের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে। নিয়মিত পান করলে ব্রণ কমে, ত্বক হয় আরও সমতল, উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

মেথি পানি বানানোর সহজ পদ্ধতি

*এক চা চামচ মেথি বীজ নিন।

* একবার ধুয়ে আধা কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।

* সকালে বা রাতে পানি পান করুন। চাইলে ভেজানো বীজও খেতে পারেন।

* তবে ১২ ঘণ্টার বেশি এই বীজ ভিজিয়ে রাখা বা পানি গরম করা ঠিক নয়। কারণ তাপ ফাইবারের গুণ কমিয়ে দেয়।

সতর্কতা

মেথি বীজ গরম প্রকৃতির—তাই দৈনিক এক চা চামচই যথেষ্ট। আর যাদের অন্ত্রের আলসার আছে, তারা এই পানি না খাওয়াই ভালো বলে পরামর্শ বিশেষজ্ঞদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর