সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট : August 7, 2024
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে তিনি দায়িত্ব পালনে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন।

এ এম আমিন উদ্দিন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওই সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর