বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয় পেলেন

প্রতিনিধির নাম / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : August 9, 2024
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয় পেলেন

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। এই উপদেষ্টাদের মধ্যে ১৩ জন শপথও নেন বৃহস্পতিবার (৮ আগস্ট)। ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নেননি।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে অন্তর্র্বতীকালীন এই সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কে কোন মন্ত্রণালয় পেলেন

১. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১. মন্ত্রিপরিষদ বিভাগ, ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩. সশস্ত্র বাহিনী বিভাগ, ৪. শিক্ষা মন্ত্রণালয়, ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ৬. খাদ্য মন্ত্রণালয়, ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ৮. ভূমি মন্ত্রণালয়, ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ১০. কৃষি মন্ত্রণালয়, ১১. বিজ্ঞান ও প্রযুুক্তি মন্ত্রণালয়, ১২. রেলপথ মন্ত্রণালয়, ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়, ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়, ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়, ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ২১. বাণিজ্য মন্ত্রণালয়, ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অন্য উপদেষ্টারা

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

১. ড. সালেহ উদ্দিন আহমেদ— অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।

২. ড. আসিফ নজরুল— আইন ও বিচার মন্ত্রণালয়।

৩. আদিলুর রহমান খান— শিল্প মন্ত্রণালয়।

৪. হাসান আরিফ— স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়।

৫. তৌহিদ হোসেন— পররাষ্ট্র মন্ত্রণালয়।

৬. সৈয়দা রিজওয়ানা হাসান— বন ও পরিবেশ মন্ত্রণালয়।

৭. মো. নাহিদ ইসলাম— ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১০. ফরিদা আখতার— মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

১১. আ.ফ.ম খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

১২. নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়।

১৩. শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়।

তবে ঢাকার বাইরে থাকায় ফারুক-ই-আযম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতিকে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন ড. ইউনূস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর