সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট : August 10, 2024
নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :

নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার কর হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কারিকুলাম স্থগিত হওয়ার যে সংবাদ একটি টেলিভিশনে প্রচার হচ্ছে তা সঠিক না। কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ (কর্মশালা) স্থগিত করা হয়েছে। এটাকে তারা কারিকুলাম বাতিল বলে প্রচার করছে, যা সঠিক নয়।

অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে, সেটি আমরা স্থগিত করেছি। কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে। এটা সঠিক নয়। তারা ভুল তথ্য দিয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান বলেন, নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি। এটা করার এখতিয়ার এনসিটিবির নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সরকার। এনসিটিবি এটি করতে পারে না।

যে কর্মশালা স্থগিত করা হয়েছে, সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল কি না- জানতে চাইলে অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, কর্মশালাটি মূলত নতুন কারিকুলামের বই লেখা, সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ের ওপর হওয়ার কথা ছিল। আমরা আপাতত সেটি করছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর