বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

রোববার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিনিধির নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : August 15, 2024
রোববার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :

রোববার (১৮ আগস্ট) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার (১৪ আগস্ট) থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরুর কথা জানানো হয়। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্টের স্মারকে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। সেই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর