সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসারের সঙ্গে লড়ে এই ৫ লাল খাবার

প্রতিনিধির নাম / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট : August 15, 2024
ক্যানসারের সঙ্গে লড়ে এই ৫ লাল খাবার

বাজারে অন্যান্য সবজির তুলনায় বেশি দৃষ্টি টানে লাল রঙা সবজিগুলো। হোক সেটি লাল ক্যাপসিকাম কিংবা বেদানা। তবে কেবল দেখতেই সুন্দর নয়, এসব সবজির অনেক ক্ষমতা রয়েছে। পুষ্টিবিদদের মতে, লাল রঙের ফল বা সবজিতে অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বেশি থাকে। এই উপাদানটি ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

এছাড়াও লাল রঙা সবজিতে রয়েছে ‘লাইকোপেন’, ‘অ্যান্থোকায়নিনস’ এবং ‘ক্যারোটিনয়েড’-এর মতো উপাদান। বিভিন্ন গবেষণা অনুযায়ী, এসব উপাদান ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কোন লাল খাবারগুলো ক্যানসারের সঙ্গে লড়তে সাহায্য করে চলুন জেনে নিই-

টমেটো

এই সবজিতে রয়েছে ‘লাইকোপেন’ নামক অ্যান্টি অক্সিড্যান্ট। ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউট জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, এই ‘লাইকোপেন’ ক্যানসার প্রতিরোধক হিসাবে কাজ করে।

লাল ক্যাপসিকাম

এই সবজিতে রয়েছে ভিটামিন এ, বি, সি, ই, ক্যারোটিনয়েড এবং অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর। লাল ক্যাপসিকাম অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন গবেষণা অনুযায়ী লাল ক্যাপসিকামে থাকা ‘ক্যারোটিনয়েড’ ফুসফুস ও স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

লাল আঙুর

লাল আঙুরের খোসায় রয়েছে ‘রেসভেরাট্রল’ নামক উপাদান। এটি একপ্রকার অ্যান্টি অক্সিড্যান্ট। ‘ক্লিনিক্যাল অঙ্কলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, ক্যানসার কোষের বাড়বৃদ্ধি রুখে দিতে পারে এই উপাদানটি।

বিটরুট

লাল রঙা বিটরুট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এবং অ্যান্টি অক্সিড্যান্টের গুণে সমৃদ্ধ। এই সবজিটি ক্যানসার প্রতিরোধক হিসেবে জনপ্রিয়। মলাশয়, পাকস্থলী ও ফুসফুসের ক্যানসার রুখে দিতে সক্ষম এই সবজিটি।

বেদানা

বেদানা বা ডালিমে রয়েছে ‘পলিফেনল’। এই উপাদানটি ক্যানসার প্রতিরোধক। ‘ক্লিনিক্যাল নিউট্রিশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত কোষের বৃদ্ধি রুখে দেয় এই ফলটি। স্তন ও মলাশয়ের ক্যানসারে আক্রান্তের ঝুঁকিও কমায় এটি।

তাই ক্যানসার প্রতিরোধ করতে খাদ্যতালিকায় এই ৫ লাল সবজি রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর